সমতল

আমার কি দোষ বলতে পারো?
এই চোখে ওচোখ রাখতে পারো- 
জবান যদিও মিথ্যা বলে 
চোখ করে না ছল!
মনটা আমার নয় যে গভীর
সে যে সমতল।

রাগ, অভিমান

রাগ, অভিমান দেখলে তুমি
ভালবাসা বুঝলে না;
কষ্ট পেয়ে দূরে গেলাম
কাছে কেন ডাকলে না।
আমার অনুভূতি প্রকাশ এমনই
একটু খানি খটমটে
কি করবো বলো কাঁদতে পারিনা
হয়ে গেছি খটখটে।
এখন আর কাল বৈশাখী নই
শ্রাবণ হয়ে ঝরতে চাই।
অল্প-স্বল্প নয়রে সখি
অনেককক খানি পাইতে চাই।

আত্মঘাতী

তোমায় যত আঘাত করি
আহত হই আমি;
পুড়ে মরি অহর্নিশ
আমার লাগানো আগুনে।
তোমায় যখন কাঁদাই আমি
নয়ন ভেজে জলে-

ভৃত্য-২

চিত্ত মোর করে নৃত্য,
তবু সিস্টেমের ভৃত্য।

তুমি নাটাই আমি ঘুরি

তোমার হাতের রঙিন চুড়ি
আমার মনে বাজায় তুড়ি;
কিংবা তুমি দুষ্ট বুড়ি,
আমায় নিয়ে ওড়াও ঘুড়ি-
তোমার হাতে নাটাই সুতা
আমি বৃথা উড়েই মরি।

প্রথম প্রেম

নতুন করে পাবো বলে তোমায় নিয়ে খেলেছিলাম;
অনেক না পাওয়ার ভিড়ে তোমায় আবার চেয়েছিলাম।
আশা ছিল অনেক কিছু
পাইনি আমি কোন কিছুই
তবু তুমি আমার ভালবাসা
আমার প্রথম প্রেম।

হরি

আমি যদি আমার মাঝে তোমায় খুঁজে মরি
তুমি তখন কেন বৃথাই খুঁজে ফেরো হরি।

পোকা

মাথার ভিতর গুনগুনিয়ে যাচ্ছে যে এক পোকা,
পোকা নয় অন্য কিছু- কিংবা কোন ধোকা।

মুক্তি

মুক্তি তোমায় দিয়েছি মুক্ত পাখির মতো
উড়ো তুমি যেথায় খুশি নিজের ইচ্ছে মতো।
আমি তোমার শিকল নই কিংবা পিছুটান-
কিংবা আমি গাইবো না আর প্যানপ্যানানো গান।

ফেরা

কেমন আছো? আছো কি সুখে?
দুখে যদি তবে কেন মোরা দূরে? 
আসো তবে নতুন করে ফিরে
সুখে দুখে ভালবাসা, ভালবাসি দুখে।