ভালবাসা

তোমার চোখের কাজল হবো,
ঠোঁটের লিপিস্টিক;
চোখে চোখে রাখবো- চুমোর মায়ায় বাঁধবো-
নাচবো দিক্বিদিক।

ঝড়ের পাখি
২১-১১-১৪

সুযোগ

কাক সুন্দর তার আকাশে!
তেমনি আমি আমার প্রেমে।
ভাবছো আমি কেমন ছেলে।
দেখাবো সব সুযোগ পেলে।

-ঝড়ের পাখি
২১-১১-১৪

দুষ্টমি

গোলাপের লালচে রঙে জাগে লালসা
বন্ধু তুমিই ভরসা;
চোখটা আমার খচখচিয়ে যাচ্ছে অনুক্ষণ
কেন করছো জ্বালাতন?

অজুহাতের মিথ্যে মায়ায় রেখেছো দূরে-
অনুনয়ের সুরে।
শাসন করো, মার-ধরো- মানছি না বারণ-
করবো নিরাভরণ।
মিষ্টি তুমি, দুষ্ট তুমি বলবে তুমি শেষে-
আমায় ভালবেসে।

ঝড়ের পাখি
২১-১১-১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

কপাল

ভালো ভালো ভাষা মোর ভালবাসা পেল না।
ভালো ভালো কথা গুলো ভালকথা হল না;
ভালো ভালো চাওনি গুলো চোখাচোখি হল না।
ভাললাগা, ভালবাসা প্রেমের দেখা পেল না।
ভালে ভালো, ভালো ভাল আর বুঝি হল না।

ঝড়ের পাখি
২০/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

খেলা

হৃদয়ের দাগ- সেটুকু আমারই থাক,
সম্পর্কের মসৃণতা- তোমাকেই মানায়-
আমিতো অচ্ছুত কোন ভাগাড়ের ভাগ,
রুচবে কি আর নিয়ন জ্বলা ঝুল বারান্দায়।

ভালবাসা এক দুর্লভ পরশ পাথর,
পেলে লোভী; না পেলে কবি।
আমি তুমি এক যন্তর- মন্তর,
কাব্য যেখানে এক অভিলাষী কবি।
ভাললাগা থেকে যদি ভালবাসা হয়
চোখে চোখ, হাতে হাত মানে প্রেম।
দুটি কথা, ক’টি গান- আদিখ্যেতা হয়-
হাসি-কান্না, আবোল-তাবোল; হয় কি কখনো শেম।
তুমি আজ ঘরনি- আমি নই রাজা
প্রতিশোধ নয়- পেলে প্রকৃতির সাজা।
আমার চোখে অগ্নি আজ- তোমার চোখে জ্বালা;
পাশা খেলায় জয়ী আমি- উল্টালো পাশার পালা।

-ঝড়ের পাখি
১৯-১১-১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

পাগলামি


পাগল হয়ে যাবো আমি
করবো সদা পাগলামি
তোমার প্রেমে মরমিয়া
জ্বালাবো দিয়া।

ঝড়ের পাখি
১৮-১১-১৪

প্যানপ্যানানি

বার বার জ্বালাতন
স্মৃতি গুলো অনুক্ষণ
করে মন উচাটন
হয় না তা বণ্টন।

থাকে শুধু আমারি
ক্যামনে যে কি করি
ভাবনায় যাই মরি
অনলও দহনে পুড়ি।
পাবো না তোমাকে জানি
তবু কেন টানাটানি;
কি এমন পরশমনি?
পরশেই প্রানহানি।

ঝড়ের পাখি
১৭-১১-১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

উপমা

তুমি আমার মাটির হাড়ি; দুধে ভাসা সর,
একাদশী, মানত-রোজা, তপস্যায় মাঙা বর।
কিংবা তুমি কলা পাতায় শিরনি- প্রসাদ
ভক্তি নিয়ে চাটা; তৃপ্তিতে- বিস্বাদ।

ঝড়ের পাখি
৩০-১১-১২

পার্থক্য

তোমার ও চোখ কাজলে কালো
আমারটা এমনিতেই কালো,
তুমি সফেদ মাজা-ঘষা পাউডারে;
আমি কালো ভালবাসা আর আদরে।

তোমার যা কিছু শখ আরা সম্মান-
আমার সে টুকু জিবিকা অন্বেষণ;
তবুও দিন শেষে আমি মানুষ
মানবীয় সব শুন্য তোমার- উড়াও ফানুস।
তোমার শেখানো সে পথ ধরে
তোমাকে যাই শিখিয়ে;
নিঃস্ব তুমি হবে একদিন
সব কিছু বিকিয়ে।

ঝড়ের পাখি
৩০-১১-১৪
অক্ট্রয় মোড়, রাজশাহী।

আড়ি

তোমার সাথে ইচ্ছে মতোন হবে আমার আড়ি;
তোমার সাথে রাগ, অনুরাগ- প্রেমের বাড়াবাড়ি।

ঝড়ের পাখি
০৪-১২-১৪