শুভেচ্ছা


উত্তাপ সে তো
কবেই হারিয়ে গেছে-
রিমঝিম বরষাও
গিয়েছে শুকিয়ে;
সাদা কাশফুল আর
নীলাকাশ
মিইয়ে আছে
কুয়াশার চাঁদর মুড়িয়ে।
নবান্ন আর
পিঠা-পুলির ভিড়ে
স্মৃতি যেন মোর
হয়না ধোঁয়াশা।
উষ্ণতা আর
মনোহরণের ব্যস্ততায়
ব্যাঘাত ঘটাতে-
জানাই শুভেচ্ছা।

ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির,
মানিকগঞ্জ।

শিরোনামহীন

তোমার জন্য আছি বেঁচে
নাইলে কবেই হারিয়ে যেতাম।
ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়েই
আকাশ-বাতাসে মিলিয়ে যেতাম।।

অলসতা


অলস আমি ভীষণ
অলশ
খাই না পানি
নাড়িয়ে কলস!
কুনো আমি গোঁফ-খেজুরে-
কাটে দিন পি পু
আর ফি শো করে।
আমারে দিয়ে হবে
না কিছুই-
পড়া ছেড়েছি
অনেক আগেই-
বাকি আছে
লেখালেখি-
হবে না বুঝি
দেখা দেখি।
তুমি বল লিখতে
গদ্য-
আমি শুধু করে
যাই কাব্য।
তুমি কেন এখনো
রেখেছো আশা।
আমি তো
হারিয়েছি ভাষা।।

ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির,
মানিকগঞ্জ।

বন্ধু

বন্ধু

আমার দুচোখে আর
আগুন জ্বলে না-
মনেও নেই প্রেম।
বাস্তবতা আর ব্যস্ততায়
মেলে না সময়-
হয়ে গেছি স্থবির, অনড়।

তোমার এবং তোমাদের কথা
মনে পড়ে না
এমন কথা
বললে ভুল হবে,
তবু কেন জানি
হয়ে ওঠে না/ নাকি করি না?

তবে, হৃদয়ের কোথায়
যেন মোচড় দেয়,
অপরাধ বোধে ভুগি।
ফেসবুক আর কথাযন্ত্রও
সব নয়…

তোমাদের সানিধ্য পেতে
মন কেন যেন
আকুলি-বিকুলি করে।
যেখানেই থাকো,
যেভাবেই থাকো…
মনে রেখ পাশে আছি…

শুনবো তোমাদের আহবান।
তোমাদের ভালবাসা আজ
আমাকে করেছে ধন্য…
নিয়ে যাবে অনেক দূর…
আমার স্বপ্নের আকাশে…

সুখ

চাই না সুখী হতে,
দুঃখ থাক হাজার আমার;
চাই না গাড়ী, বাড়ী-
তুমি শুধু থেকো আমার।

নিমন্ত্রণ

বসন্তেও ফুল নেই গাছে
বন হয়ে গেছে ন্যাড়া;
তুমি চলে যাও শীতনদ্রিায়-
তোমার সুমধুর গুনগুনও
আজ বড় বিরক্তিকর লাগে।
যদি কক্ষণও আবার বসন্ত
আসে
এই দেশে আমি যেচে
নিমন্ত্রণ জানবো;
হবো মাতোয়ারা দুজনইে।

স্যাডিস্ট

ইহা কি আমার কথা?
আমি কি যে চাই নিজেই জানি না,
নিজেকে নিজের ভিতর খুজে পাই না।
হতাশ নই; ক্লান্ত কিংবা সন্তুষ্টিতেও নই তুষ্ট।
কিংবা পরিবেশ বা সঙ্গ দোষে নই দুষ্ট।

তবুও পারি না; ওঠেনা তৃপ্তির ঢেকুর।
বা হয়ে যাচ্ছি ঘর কুনো মেকুর।
কিংবা আমি নই সেই পাত্র,
ভাব নিয়ে ঘুরি যত্র তত্র।
তাই তো আমি ভাবিস্ট কিংবা স্যাডিস্ট।

(অবশেষে চরণ গুলোর একটা নাম পাইলাম)

মুগ্ধতা

চাঁদ তোমার স্নিগ্ধতায়
আর মুগ্ধ হই না;
তোমার আলোতে হৃদয়
আলোকিত হয় না;

কিংবা তোমার প্রতিফলনে
মন হয় না আন্দোলিত।
কিংবা মনের অন্ধকার
দূর হয় না।

আমি বৃথা বসে থাকি
তোমার পানে চেয়ে-
আর চোখ টা বুজে আসে
ক্লান্তি কিংবা বিরক্তিতে।

চুম্বন

তোমার আবার আমি হবো,
আমার হবে তুমি।
তোমার ঠোঁটে ঠোঁট ছোয়াবো-
দেবো ও ঠোঁট চুমি।

কাম

তোমার নাকের ঘাম
জাগায় কাম-
পিঙ্ক লিপস
জাগে হিপস।