শুভ রাত্রি-২

তোমার ফোনের অপেক্ষায় রাত্রি কাটবে কি?
নিঃসঙ্গ রাতের ট্রেনে যাত্রী হবে কি?
নাকি একাই কাটবে বিনিদ্র রজনী?
ভাবছি বসে আগে কেন কভু ডাকনি?

পাচ্ছি ভয়; যদি মিথ্যে হয়।
পুরোটাই যদি দুঃস্বপ্ন হয়।
আমার তো চাওয়ার নেই;
না পাওয়ার কোন ভয়ও নেই।
ঘুমিয়ে না হয় বসেই থাকি-
হবো সকাল বেলার পাখি।
নিভিয়ে দিলাম শহুরে বাতি-
ঘুমাও! – শুভ রাতি।

-ঝড়ের পাখি
AB-AO-AD

ব্যস্ততা

ব্যস্ততায় আমার অস্তিত্ব
হয়তো জানবে না তুমি…
তবে জেনো আছি ঠিক
তোমার কাছাকাছি।

মিলন

ইথারের বেশ ভাল অবদান
ঘুচিয়েছে দূরত্বের ব্যবধান।
আমি কোথায় আর তুমি কোথায়?
এক যুগ পর মিলন হায়!

শুভ রাত্রি

আর কতক্ষণ রাখবে অপেক্ষায়?
চোখ দুটো ঢুলু ঢুলু,
ক্লান্তিতে আলুথালু,
আর কত রাত রাখবে অপেক্ষায়?

তোমার আশায় মিট মিটায়
দু’ চোখের পাতা।
এবার তবে এসো তবে
ওগো আমার সখা।

জাগরণে নাই বা এলে
আনবো তোমায় স্বপণে,
শুনবো না মানা
দেখবো মুদ্রিত নয়নে।

রাত্রি তাই প্রিয় আমার,
ইচ্ছে মতন থাকো পাশে।
তুমিই আমার চাঁদ তারা
ঘুমের আকাশে।

ঘুম তুই আয় দু’চোখ জুড়ে
সখাকে রাখবো মুড়ে,
মৃদু আলিঙ্গনে।
শুভ রাত্রি স্বপনে।

-ঝড়ের পাখি
AC-AO-AD

নেশা

আমি তোমার প্রেমে মশগুল।
তোমার লোভে লোভাতুর,
নেশায় থাকি চুর;
তুমি পানি, লাগে হানি…

হেমন্ত

চারদিকে বেশ কুয়াশা,
লাগছে ধোয়াশা।
কাশ ফুল যদি হয় শরৎ এর;
কুয়াশা কি হেমন্তের?

খোঁজ

খুজি ফিরি মাঠে ঘাটে বন্দরে
তুমি থাকো অন্তরে;
পাই না খুঁজে,
থাকি চোখ বুজে।

অতৃপ্ত ইচ্ছা

মাঝে মাঝে মনে হয় –
চা বিক্রেতা হই…
কিংবা দূর পাল্লার গাড়ির হেল্পার।
বা, একটা পিটব্যাগ নিয়ে বেড়িয়ে পড়ি-
দূর অজানায়……
কিংবা সকল যোগাযোগ বিছিন্ন হয়ে
বসে থাকি একলা একা…
চার দেয়ালের মাঝে;
শুরু করি এক বন্দি জীবন।।

মাঝে মাঝে মনে হয়-
কি মনে হয়?
কি লাভ হল?
এতো কষ্ট করে এতো দূর এসে?
তার চেয়ে ভাল ছিল-
কৃষকের ছেলে কৃষক হওয়া।
বুঝতাম না পুঁজিবাদ,
কিংবা নাগরিক টানাপড়েন,
মেকি ভালবাসা, অভিনয়…
খুব অস্থির লাগছে…
অস্থির এক অস্থিরতা বিরাজ করছে
ঘরে-বাইর, অন্তরে- মন্তরে।
ঝড়ের পাখি
AO-OH-AD

যাযাবর

আমাদের নেই বাড়ি, নেই কোন ঘর;
থাকি মোরা হেথা সেথা- তাই যাযাবর।
সাধ আছে- নেই ছাঁদ; ভূমির কাঙআল,
বউ বলে, গাড়ি-বাড়ি- করি বাওয়াল।

মরীচিকা


হৃদয় একটা
অগ্নিগিরি- জ্বলছে অহর্নিশ
ফুটছে সেথা
টগবগিয়ে- লাভা নামের বিষ।
চোখ দুটো যে
গভীর পুকুর জলে টলমল;
হাঁসি আমার ভরা
নদী বইছে কলকল।
মাথার ভিতর
তোমার স্মৃতি ঝিঁঝিঁ পোকার মতন,
ডাকছে তারা,
করছে তারা আমায় জ্বালাতন।
আমি শুধু একলা
একা, ছিলাম আছি আজো বোকা,
আলেয়াকে আলো
ভেবে হচ্ছি মরীচিকা।
জানি তুমি আছো
সুখে, আমিও নেই দুখে-
তবুও কেন তোমার
তৃষ্ণা আমার এ দু চোখে।
 
        -ঝড়ের
পাখি
        ০৫-১১-১৪