প্রেমিক


আমার একটাও
ভালবাসা নেই-
নেই রুপালী
মায়াবী জোছনা।
নেই বৃষ্টি
ভেজা আকাশ ছোঁয়া
বাতাসে সুরের
মূর্ছনা।
নেই স্মার্ট
ফোন; নই আমিও স্মার্ট;
নেই আই-পড,
আই-প্যাড, বিন জেলী, ব্র্যান্ডের টি-শার্ট,
নেই
ফেসবুক-টুইটার;-নই চিত-বাটপার।
বলতে পারো
মফিজ, আবুল, খ্যাত যা ইচ্ছে আর-
তার পরেও মন
আছে, আছে চোখ।
সেই চোখে আটকে
গেল তোমার রুপ, সেই মুখ!
পারি না লিখতে;
কিংবা গাইতে-
তবুও আমি
প্রেমিক।
ভালবাসি
তোমাকে; হ্যাঁ কিংবা না-
তোমার বিবেচনায়
সঠিক।
       -ঝড়ের পাখি
        ৩০-১০-১৪

নিশি রুপ


জ্যোৎস্না রাতে
ঝিঁঝিঁ পোকা
ডাকছে
ঝোপে-ঝাড়ে।
ঐ খানেতে চুপটি
মেরে
ব্যাঙ রয়েছে
আড়ে।  
নিঝুম রাতে
হুতোম প্যাঁচা
হুতোম হুতোম
চায়;
চোখ দু’টো তার
অগ্নি গোলক
দেখে ভয় পায়।
নিশি রুপ
                পূর্ণিমা রাত চাঁদের মাঝে
                কালো কালো কি?
                ওটা নাকি চাঁদ কলঙ্ক
                সত্যিও তা কি?
                অমাবশ্যার অন্ধকারে
                কেমন যেন গুমোট লাগে,
                চারিদিকে কালো আঁধার-
                হঠাৎ যেন ভয়টা জাগে।
আকাশের ঐ লক্ষ
তারা
মিটি মিটি
জ্বলে।
ওরা যেন চুপি
চুপি
মনের কথা বলে।
রাতের মাঝে আছে
যে রুপ
দেখতে সবাই পায়
না।
দেখেছে যারা
একবার তা’রে
ভুলতে কেউ পারে
না।
        -ঝড়ের পাখি
        ১৪-০৭-০২

স্বার্থপর

ছড়িয়ে দেবো ভালবাসা দূরের ঐ আকাশে।
করবো রোমাঞ্চ নিত্য প্রহর নাম না জানা বাতাসে।

বাধ্য হবো বাসতে ভাল আমি আমার নিজেকে।
ভাববো না আর বললো কে কী- সামনে কী বা পিছনে?

আমার আবার আমি হবো নিজের প্রেমে মুগ্ধ।
উঠবো জেগে করবো আবার সব কিছুতেই যুদ্ধ।

ধর্ষণের পর আমি নই তুমিই ধর্ষিত।
ইভ টিজিংও জেনো তুমি তোমার পরেই বর্ষিত।

-ঝড়ের পাখি
২৯-১০-১৪

নোবেল

শাপে বর (মালালা), বরে শাপ (ইউনুস);
পাপে মৃত্যু, লোভে পাপ,
দেবো নাকি সাগরে ঝাঁপ?
জীবন জুড়ে কত অনুতাপ-
আমার কবে হবে বল বাপ?

অনেক কিছু করেছো তুমি;
ছোট্ট একটু এই বয়সে।
তোমার বয়সে আমি ঘুমিয়ে
কিংবা বাথরুমে বা নেটে …
অভিনন্দন তুমি আমার প্রজন্মের
উদ্বুদ্ধ আমি অনুপ্রানিত।

ফিরে পাওয়া

আজকের সন্ধ্যাটা প্রতিদিনই চাই
এই তোমাকেই যেন সারা জীবন পাই,
ভালবাসি তোমার এই পাগলামি
অল্প আলোয় চোখের তারার ঝলকানি।

চিক চিক করে ওঠা ইচ্ছে গুলো
ডানা মেলুক গোটানো পাপড়িগুলো,
গুন গুন গুনিয়ে যাও তুমি
সেই সুরে সাহস পাই আমি।
আধার টা আলো হয় হাসিতে
আমি শুধু চাই ভাল বাসিতে।
-ঝড়ের পাখি
২২-১০-১৪

ফেসবুক বন্ধুত্ব

মনে করো আমি বেঁচে নেই-
মরে গেছি কোন সকালে;
ট্যাগাচ্ছি না তোমাকেই আর
ছবি কিংবা লেখাতে।

স্ট্যাটাস আর দিচ্ছি না রোজ
রাত্রে কিংবা বিকালে।
পাবে না আর আমাকে খুঁজে-

মুখবই এর দেয়ালে।
Like, Comment, Share দিচ্ছি না
করছি না চ্যাটিং কিংবা পোক।
নাই বা চিনলে কিংবা জানলে-
আমি তবুও তোমাদেরই লোক।
-ঝড়ের পাখি
২৩-১০-১৪

সংসার

ভালবাসতে চাই,
ভালবাসাতে চাই।
ভালবাসবোই বলে
ভালবেসে যাই।

হেসে যাই
কভু কেঁদে যাই।
বাঁচবোই বলে
কেঁদে হেসে যাই।

প্রপোজ

তোমাকেই বলে দেবো কাউকে না বলা কথা গুলো-
দিয়ে দেবো তোমাকেই ধুলা পড়া স্বপ্ন গুলো।
একাকি কাটানো বিষন্ন ধূসর স্মৃতির ট্যাঙ্ক।
মরছে পড়া পুরোনো পয়সার মাটির ব্যাংক।

মলিন হয়ে যাওয়া ভঙ্গুর ডায়রির পাতা,
তোমার নামে আঁকা মাধ্যমিকের অঙ্কের খাতা।
ভুলেই যাবো তোমাকে নিয়ে নিদ্রাহীন রাত্রি জাগা,
তোমার দেয়া অবহেলা, করুণা, লাঞ্ছনা, দাগা।
পাশে থেকো না, আশে থেকো- স্মৃতিতেই রেখো।
ভুলিয়ে দেবো রাগ, অভিমান, কষ্ট, সুখ- দুঃখ।

-ঝড়ের পাখি
২৫-১০-২০১৪

গল্প

গল্প লিখতে বলো আমায়…
কি গল্প লিখি বলো?
গাল গল্প না আষাঢ়ে গল্প।
গুজব মিশলে হয়ে যায় গল্প-গুজব।
গল্পে নাকি গরু গাছে ওঠে।

তবুও কি বলবে – গল্প লিখতে?
গল্পের ধরনে এবং বৈচিত্রে নিজেই মাঝে মাঝে গল্প হয়ে যাই।
ছোট গল্প, বড় গল্প- মাঝারি গল্প হয় কি না জানি না।
প্রেমের গল্প, ভালবাসার গল্প কক্ষনো আবার জীবনের গল্প।
সুখের গল্প, দুখের গল্প, কষ্টের গল্প, আনন্দের গল্প।
তোমার গল্প, আমার গল্প, আমাদের গল্প-
গল্প লিখতে গিয়ে কবিতা লিখে ফেললাম না তো?

ধর্ষণ

সইবো না আর-
আমার আকাশে (তোমার) শকুনের ওড়াউড়ি,
শেয়াল, হায়েনার নেশাতুর ঘোরাঘুরি।

চাই না হতে কুঁড়িতেই বুড়ি।
ডিঙিয়ে যাবো সব বাঁধা বাজিয়ে তুড়ি।
অলক্ষ্মী, অপয়া, কুলটা, দেবো ফিরিয়ে;
আমার চোখে রাঙানো চোখ দেবো পুড়িয়ে।

[কিছু দিন ধরে পত্রিকায় দেখছি বেশ কিছু ধর্ষণ, ধর্ষণের পর মৃত্যু (মানসিক
ট্রমা, সামজিক লাঞ্ছনা, পারিবারিক অত্যাচার এগুলোতো আছেই )। যা আমাকে বেশ
যন্ত্রণা দিচ্ছে। খুব কষ্ট পাচ্ছি।
এর থেকে মুক্তি কি?
ঘুরে
দাঁড়ানো……… আঘাত করা, বুঝিয়ে দেয়া- আমি ভাগাড়ের মৃত প্রাণী নই। আমারও
রয়েছে বুদ্ধি, বিচক্ষণতা, কৌশল (ষোলকলা)। আগ্রাসী বাঘের চোখে চোখ রাখতে
পারলে না কি বাঘ পিছু হটে যায়; পুরুষ রুপী জানোয়ার- তুই তো ছাড়।
তোমাকেই বলছি বন্ধু ……
কৌশলী হও!
ঘুরে দাঁড়াও!
আওয়াজ তোল!
পুড়িয়ে দাও আমাকে!
পুড়ানো ছাই, দাও উড়িয়ে!]
-ঝড়ের পাখি
২৬-১০-১৪