ইস্যু

আমাদের কেবল ইস্যু চাই।
ইস্যু দেখে মোর হিসু পায়!
বন্যা হোক বা রোহিঙ্গা-
আমরা বাজাই শিঙ্গা!
ফেসবুক কি বাইরে?
ইস্যু মোদের চাইরে।
ইস্যু ছাড়া বাঁচিনা-
অন্য কিছু যাচিনা।
কাল যে ছিল নীলতিমি
আজকে সেটা ফুটবল!
আগামীকাল কি যে ইস্যু
ভাবাচ্ছে- নিত্য সময়কাল।

দিন গুজরান

দিন শেষে –
সব পাখি ঘরে ফেরে- ছোট হোক নীড়।
মোর গায়ে লেগে আছে ঘামের আবির।
ক্লান্ত -শ্রান্ত হয়ে-
প্রতীক্ষায় প্রহর গুনে- দিন গুজরান।
আমি শুধু বসে ভাবি; কবে হবে অবসান?

প্রিয়ম -২

আমার সোনা যাদু মনি-
ভবের হাটে স্বপ্নগুলো 
করবে বেচাকিনি।

Think Out of BOX

সফলতার পথ গুলো সংকীর্ণ করে
বলছো- Think Out of BOX.
সব কিছু বাঁধা যখন নিয়মে-
কিসের তফাৎ LION কিবা FOX?

মাতাল

পান করার পর আমাকে মাতাল বলো না
কেননা, পান করাও তো একটি উপাসনা।
ও মাতাল, কেমন মাতাল? যে নেশায় বুঁদ হয় না।
ও মাতাল, কেমন মাতাল? মদ খেয়ে যে তওবা করে।
ও মাতাল, কেমন মাতাল? জীবনে যার দুঃখ নেই।
ও মাতাল, কেমন মাতাল? যার পাশে আমি নেই।
প্রেমের গলিতে তুমি যেও না- প্রেমে যে বড় বদনাম।
প্রেম যে আমার দেবতা হায়- প্রেমিক যে মোর নাম।
প্রেমের প্রতিটি পদে পদে মৃত্যু যে খুব স্বাভাবিক।
প্রেমে জীবন দেয়াই তো প্রেমিকের কাজ।

সঞ্চয়

তোমার চোখের অশ্রুগুলো 
তৃষ্ণার্তের শেষ সঞ্চয়-
ঝরাও কেন? আমি হবো নিঃস্ব।
পানি বিনে কি শেষ হবে আমার বিশ্ব।

প্রিয়ম -১

দুষ্ট সে যে মিষ্টি করে 
ডাকে আমায় নিশিদিন!
সময় গুলো শূন্য শূন্য লাগে 
আমার- তুই বিহীন। 

কাম

আমার-
এক চোখে প্রেম, 
অন্য চোখে কাম!
তোমার প্রতি বুক ভরা
নির্লিপ্ত ক্ষোভ!

শিরোনাম হীন

গানের পাখি গান ভুলে আজ
প্রাণ খুলে পান খায়।
ব্যস্ততার ইঁদুর দৌড়ে- বিধ্বস্ত
আমার খালি হিসি পায়।
মনে নেই কিছু কিংবা থাকে না মনে
ভুলে যাই ইচ্ছে করে ভুলোমন কোন খানে
পড়ে আছে, শুয়ে আছে নাম, লেশ হীন
ধুসর খামে বন্দী হয়ে ক্লান্ত – মুক্তি হীন।
কাব্য বৃথা, কাঁথা নেই যেথা অথবা রুটি।
ঘুমহীন, সুখহীন- দিনযাপন থেকে চাই ছুটি।
মুখ খুলে বুক খুলে হাসতে চাই- ভুলে ভ্রুকুটি।
হোক না, থাক না আমার হাজারো স্বেচ্ছা ত্রুটি।
মরে যাক, ফের ফিরে পাক প্রাণ-
মরা গাঙে জল এসে হোক বহমান।
আগুন আর পানিতে মিলে মিশে
জ্বলে উঠুক, পুড়ে যাক সব শেষে।

ভালোবাসা জলাঞ্জলি

নেই কোন দাবি- দাওয়া তোমাদের কাছে-
ভালোবাসা জলাঞ্জলি পুতুলের সাথে
কিংবা ব্যর্থতা আমার বাঁধতে পারিনি
প্রত্যাশা আর প্রাপ্তির ঠুনকো সুতোয়।
সব কি ফাঁকা বুলি শুনি রোজ চারপাশে-
আমি শুধু কেঁদে মরি- কেউ আজ নেই পাশে।
আমি চাই ভালোবাসা- মোরেও কেউ বাসো ভালো
আমি না হয় খারাপ কেউ- কবরে জ্বালিও আলো।
সব কিছু চাইবে তুমি কিছু দেবে না-
তাও কি হয় কভু? এমনটা ভেবো না।
আমিও হারাতে পারি- নিজেরই মাঝে-
ভয় কি, মুখ বুজে আর লাজে।