ইটিস পিটিস প্রেম

তোমায় নিয়ে একটুখানি ইটিস পিটিস প্রেম।
তোমায় অনাহূত মনের কোনে হঠাৎ প্রবেশ।
তোমার সাথে ইনিয়ে বিনিয়ে আদায় করা সুখ
তোমায় নিয়ে ঘুমিয়ে থাকার আলস্য অসুখ।
তুমি ছাড়া অন্ধ আমি, ল্যাংড়া, লুলা বোবা-
এটা সেটা কাজ করিয়ে- নিজেকে রাজা ভাবা।
তোমার হাতের একটু পায়েস- কি যে মজা – অমৃত।
তুমি ছাড়া- ভেবো না বেশি; বেঁচে থেকেও মৃত।
তোমায় নিয়ে এক সাগর পারি দেয়ার স্বপ্ন।
নিত্যদিনের খুনসুটিতে- কতকিছুই ভগ্ন।
আমার কাছে চাহিদা তোমার হাজারো-
হবে না পূরণ আমি জানি – তুমিও জানো।
কি আর করা জড়িয়েছ যখন- জড়িয়েই থাকো-
একটি ব্যর্থ হলেই- নতুন আরেকটি আঁকো।

বাঁচবে বলো ক্যামনে?

আমার চিন্তাগুলো তোমায় দেবো
বাঁচবে বলো ক্যামনে?
খাবার, পানি সবই দেবো
রাখবো অনেক যতনে-
বাঁচবে বলো ক্যামনে?
ভাবনা গুলো দেবো তোমায়-
আর কি চাও? শরাব, শূরা, ললনা।
সেটাও হবে, আরো কিছু? বলনা।
আলো, বাতাস সবই পাবে-
চিন্তাগুলো কুরে খাবে-
বলি রেখা বদনে-
বাঁচবে বলো ক্যামনে?

মুদ্রার ওপিঠ

প্রতিটি মুদ্রার ২টি পিঠ-
আমরা একসাথে দুইটা পিঠ একসাথে দেখতে পারি না। তাইতো আমাদের দেখার ধরনেই- বিশ্লেষণ বদলে দেয়।
আমি দেখি মাথা; তুমি দেখ লেজ
এই আধা দেখাই আমাদের নলেজ।
ভাবি তুমি দোষী- আমি নির্দোষ।
চোখ মুদে ঘুম দেই- সুখের আবেশ।
কেন তুমি করো এটা- যেটা আমি পারিনা-
তুমি শুধু জিতে যাও- আমি তবু হারি না।
ভুল বুঝে দূরে গেলে- ভুল ভাঙাবো না।
ভুল গুলো ভুল হয়ে ফুল ফুটবে না।

মন নায়রের মাঝি

মনের মাঝে বসত করে মন নায়রের মাঝি
ইচ্ছে মতোন ঘুরে বেড়ায়- ভীষণ রকম পাঁজি।

কাজ নাই তার অকাজ যে সব-
আমি অচেতনঘুমে; সে কলরবে।
তার ভীষণ উচাটন মন- আমি ঘরকুনো।
শান্তশিষ্ট বাইরের সব- ভিতরটা বেশ বুনো।

ঝুম বৃষ্টি

যে ভালোবাসায় অশ্রু থাকে- 
সে কি আর ভেজে বরষায়?
যে ভালোবাসায় আগুন জ্বলে-
সে কি আর পোড়ে দাবদাহে? 
যে ভালোবাসায় মরে আলিঙ্গনে-

সে কি ভয় পায় ঠাণ্ডায়? 
যে ভালোবাসা উৎসবে ভরে থাকে
নবান্ন কি তার ছাড়ে পিছু।

সকল ঋতুই ভালোবাসার জন্য যথার্থ। কিংবা ভালোবাসা কি অপেক্ষা করে কোন ঋতুর। 
ভালোবাসার চারটি হাত আর দুটি হৃদয়ই মুখ্য। আর সবকিছুই গৌণ।

শুভ জন্মদিন


দামী তুমি অনেক দামী তোমার নামের মতো!
মূল্য যে পায়
তোমার ছোঁয়ায় মূল্যহীন যতো।

সাগর সেঁচে
মুক্তা কুড়াও ভুলিয়ে দাও ক্ষত-
অশ্রু বারি কপোল
চুমে মুক্তা হয়ে ঝড়ুক অবিরত!

তোমায় পেয়ে ধন্য
আমি- শোধ হবে না ঋণ-
ভালোবাসি; বাসবো
ভালো চিরদিন।

ভালো থেকে, ভালো রেখো (সবাইকে)- শুভ জন্মদিন। 

রাজকুমারি

কোন একদিন দিন-ক্ষন ঠিক মনে নেই-
নাম না জানা রাজার দেশে-
ঘুরছি আমি পরিচয়হীন প্রজার বেশে-
খুজছি আমি না দেখা সেই রাজকুমারি।

কি জানি- না জানি আমার গন্তব্য-
শুনছি আর দেখছি; করছি না মন্তব্য।

আসক্তি

আজ আমি এখানেই গড়বো নতুন বসতি,
ছেড়েছি আজ অনেক কষ্টে তোমাতে আসক্তি।
বুনো হয়ে গেছি ফের সভ্যতার ডানা ভেঙে,
নেবো না ভালবাসা প্রেম ভিখারির মতো মেগে।

টুইস্ট

প্রতিটি সাধারণ মানুষের প্রতিটি ক্ষণ একটি কবিতা।
প্রতিটি দিন একটি গল্প।
প্রতিটি জার্নি একটি উপন্যাস।
আর সমগ্র জীবন একটি মহাকাব্য।
কিন্তু, জীবনের সবচয়ে বড় টুইস্ট হচ্চে-
এগুলো থাকে শুধু ইথারে।
হারিয়ে যায়-
লেখা আর হয়ে ওঠে না।

কষ্ট

তোর কারনে ফের যে 
আমি হই বিবাগী;
বুকের ভেতর ঠোটের ভাজে 
কষ্ট চেপে দুক্ষু মা’গি।