ভুল ভালবাসা

ভুল করে ভালবেসে- 
ভুল বুঝে দূরে গেলেও কি;
মনের ভুলেও ভোলা যায় 
ভুল ভালবাসাকে?

আপন রঙ

আপন রঙ এ হাত রাঙ্গিয়ে,
তোর গালটা আলতো ছুই।
সব রঙ্গকে ছাপিয়ে পাগলী-
গোধুলী রাঙা আকাশ যে তুই।

চোখ ভিজে যায়

আজকাল সবকিছুতেই কেন জানি চোখ ভিজে যায়…
সুখে কান্না আসে, দুখে কান্না আসে…
কিংবা কক্ষনো কোন কারণ ছাড়াই বুক ভাসে।
বই পড়ে কান্না আসে, সিনেমা দেখে কান্না আসে…
গল্পে কান্না আসে, স্মৃতি রোমন্থনে কান্না আসে…
রাগে-অনুরাগে, মান- অভিমানে চোখের বান ভাসে।
কিন্তু, যখন কান্না শেষ করে চোখ মুছতে যাই…
দেখি চোখের কোণ টা খটখটে শুকনো…
আজকাল আমার সবকিছুতেই নাকি কান্না আসে?

।।। ভুল ।।।

কোন এক ভুল সময়ে, ভুল তিথি, ভুল ক্ষনে জন্ম আমার।
ভুল মানুষের সাথে নিত্য বসবাস,
আজন্ম ভুল পথ, ভুল মতাদর্শে চলি-
অন্তহীন ভুল গন্তব্যে।
ভুল পরামর্শে, ভুল উপদেশ শুনে নিই-
এক গভীর অতল ভুল সিদ্ধান্ত।
আজন্ম মেতেছি আমি ভুল ভালবাসায়,
মরিচিকায় আর ভুল আলেয়ায়।
৩০ বছর শেষে খেরো খাতা খুলে দেখি
জমা-খরচ ভরে আছে বিশাল এক ভুলে।
কিংবা হয়তো আমি নিজেই একটা মস্ত ভুল।
বাস করি ভুল কোন দেহে কিংবা আত্মায়।

আকাল

তুমিই আমার অজন্মা আকাল,
প্রতিক্ষায় কাটিয়ে দেয়া নির্ঘুম রাতের সকাল।
তপ্ত দুপুর ক্লান্ত বিকাল শেষে স্নিগ্ধ গোধুলী।
তুমি আমার খুচরো টাকা ঝনঝনানো আধুলি।
হবে না জেনেই অন্ধ জ্ঞানে হাতে বাধা মাদুলি।

~আমার মাঝে আগুন ছিল~

নিকট অতীতে সাবাই বলতো-
আমার মাঝে নাকি আগুন আছে!
তাদের সেই মৃদু বাতাসে আমি
দাউ দাউ করে জ্বলে উঠতাম।
নিজে জ্বলতাম; আরো দশ জনকে জ্বালাতম,
আশপাশের ময়লা- আবর্জনাকে পুড়িয়ে দিতে
চাইতাম নিমিষেই- স্বপ্নিল পৃথিবীর প্রত্যাশায়।
আমিও বিশ্বাস করতাম যে-
আমার মাঝে নাকি আগুন আছে!
আর বর্তমানে আমি মিইয়ে যাওয়া মুড়ি!
কিংবা ন্যাতানো, প্যাচানো এক নেতা।
না কোন কামের কিংবা কামের।
আমার ভিতরে সেই আগুন
আর আমিই খুঁজেই পাই না।
ভাবি, সত্যই কি আমার মাঝে আগুন ছিল?
নাকি সবই ধোঁয়া, ধোঁয়াশার ধুম্রজাল।
আমার আগুনে কে জানি পানি ঢেলে দিয়েছে।
আমার মাঝে আর সেই আগুন নেই।
তীব্র শীতে কিংবা ঘোর বরষায়-
আগুন মা’গি ভিক্ষায়।

কেন্নো

আমি গুঁটিয়ে যাওয়া কেন্নো-
কিংবা লুটিয়ে পড়া লজ্জাবতী।
তোমার আলতো ছোঁয়ায় মিইয়ে যাই-
ভালবাসার বহিঃপ্রকাশ আমার এমনই।

জ্বলছে আগুন বস্তিতে

আগুন জ্বালাই শীতের মাঝে-
আগুন জ্বালাই সস্তিতে;
পুড়ছে সবই, উড়ছে ধোয়া
জ্বলছে আগুন বস্তিতে।
জ্বলছে আগুন সান্তাল গায়
পুড়ছে যে ধান খই হয়ে-
পুড়ছে কপাল আগুন বিনে
মানবতা যায় ক্ষয়ে।
জ্বলছে আগুন গার্মেন্টসএ
পুড়ছে দেখ বাজার-মল।
জ্বলছে আগুন, পুড়ছে যে সব
যাচ্ছে পুড়ে মনোবল।

আগুন ছিল

বুকের ভিতর আগুন ছিল
আগুন ছিল দৃষ্টিতে;
চোখের আগুন ঝরতো শুধুই-
আশ্রু জলের বৃষ্টিতে।
ঠোটের মাঝে আগুন ছিল
ভালোবাসা সৃষ্টিতে,
মাথার ভেতর আগুন গুলো
প্রকাশ পেতো কৃষ্টিতে।
মুখের কথা উঠতো হয়ে
অগ্নিঝরা বক্তৃতায়-
হাত যে হতো অগ্নিগোলক
ভাঙা গড়ার মগ্নতায়।
Image may contain: plant, flower, nature and outdoor

ভালবাসার বহিঃপ্রকাশ

আমি গুঁটিয়ে যাওয়া কেন্নো-
কিংবা লুটিয়ে পড়া লজ্জাবতী।
তোমার আলতো ছোঁয়ায় মিইয়ে যাই-
ভালবাসার বহিঃপ্রকাশ আমার এমনই।