সমতল আমার কি দোষ বলতে পারো?এই চোখে ওচোখ রাখতে পারো- জবান যদিও মিথ্যা বলে চোখ করে না ছল!মনটা আমার নয় যে গভীরসে যে সমতল।
রাগ, অভিমান রাগ, অভিমান দেখলে তুমিভালবাসা বুঝলে না;কষ্ট পেয়ে দূরে গেলামকাছে কেন ডাকলে না। আমার অনুভূতি প্রকাশ এমনইএকটু খানি খটমটেকি করবো বলো কাঁদতে পারিনাহয়ে গেছি খটখটে। এখন আর কাল বৈশাখী নইশ্রাবণ হয়ে ঝরতে চাই।অল্প-স্বল্প নয়রে সখিঅনেককক খানি পাইতে চাই।
আত্মঘাতী তোমায় যত আঘাত করিআহত হই আমি;পুড়ে মরি অহর্নিশআমার লাগানো আগুনে। তোমায় যখন কাঁদাই আমিনয়ন ভেজে জলে-
তুমি নাটাই আমি ঘুরি তোমার হাতের রঙিন চুড়িআমার মনে বাজায় তুড়ি;কিংবা তুমি দুষ্ট বুড়ি,আমায় নিয়ে ওড়াও ঘুড়ি-তোমার হাতে নাটাই সুতাআমি বৃথা উড়েই মরি।
প্রথম প্রেম নতুন করে পাবো বলে তোমায় নিয়ে খেলেছিলাম;অনেক না পাওয়ার ভিড়ে তোমায় আবার চেয়েছিলাম।আশা ছিল অনেক কিছুপাইনি আমি কোন কিছুইতবু তুমি আমার ভালবাসাআমার প্রথম প্রেম।
মুক্তি মুক্তি তোমায় দিয়েছি মুক্ত পাখির মতোউড়ো তুমি যেথায় খুশি নিজের ইচ্ছে মতো।আমি তোমার শিকল নই কিংবা পিছুটান-কিংবা আমি গাইবো না আর প্যানপ্যানানো গান।
ফেরা কেমন আছো? আছো কি সুখে?দুখে যদি তবে কেন মোরা দূরে? আসো তবে নতুন করে ফিরেসুখে দুখে ভালবাসা, ভালবাসি দুখে।