নিমন্ত্রণ

বসন্তেও ফুল নেই গাছে
বন হয়ে গেছে ন্যাড়া;
তুমি চলে যাও শীতনদ্রিায়-
তোমার সুমধুর গুনগুনও
আজ বড় বিরক্তিকর লাগে।
যদি কক্ষণও আবার বসন্ত
আসে
এই দেশে আমি যেচে
নিমন্ত্রণ জানবো;
হবো মাতোয়ারা দুজনইে।

স্যাডিস্ট

ইহা কি আমার কথা?
আমি কি যে চাই নিজেই জানি না,
নিজেকে নিজের ভিতর খুজে পাই না।
হতাশ নই; ক্লান্ত কিংবা সন্তুষ্টিতেও নই তুষ্ট।
কিংবা পরিবেশ বা সঙ্গ দোষে নই দুষ্ট।

তবুও পারি না; ওঠেনা তৃপ্তির ঢেকুর।
বা হয়ে যাচ্ছি ঘর কুনো মেকুর।
কিংবা আমি নই সেই পাত্র,
ভাব নিয়ে ঘুরি যত্র তত্র।
তাই তো আমি ভাবিস্ট কিংবা স্যাডিস্ট।

(অবশেষে চরণ গুলোর একটা নাম পাইলাম)

মুগ্ধতা

চাঁদ তোমার স্নিগ্ধতায়
আর মুগ্ধ হই না;
তোমার আলোতে হৃদয়
আলোকিত হয় না;

কিংবা তোমার প্রতিফলনে
মন হয় না আন্দোলিত।
কিংবা মনের অন্ধকার
দূর হয় না।

আমি বৃথা বসে থাকি
তোমার পানে চেয়ে-
আর চোখ টা বুজে আসে
ক্লান্তি কিংবা বিরক্তিতে।

চুম্বন

তোমার আবার আমি হবো,
আমার হবে তুমি।
তোমার ঠোঁটে ঠোঁট ছোয়াবো-
দেবো ও ঠোঁট চুমি।

কাম

তোমার নাকের ঘাম
জাগায় কাম-
পিঙ্ক লিপস
জাগে হিপস।

তোমাকে চাই

তোমার কথা শুনবো বলে
অধীর অপেক্ষায়…
আমার চোখে দেখবো
তোমায়
অতৃপ্ত চাহনায়…

তোমার হাতে রাখবো এ হাত
মিলবো ভাবনায়…
পাড়ি দেবো এই বহু পথ
পা মিলনায়…

-ঝড়ের পাখি
০৫-০৮-১৪

নিষ্প্রাণ প্রাণী

এখন আর ভাল লাগে না চাঁদ,
টানে না প্রকৃতির কোন মাধুর্য,
কিংবা গানের সুর-
কথা,
বই, কবিতা, গল্প-
আকাশে মেঘের খেলা, বৃষ্টিতে ভেজা,
কোন খাবারের প্রতি আসক্তির সুযোগ!
কিংবা নারীর প্রেম-কাম,
অথবা ভালবাসা।
আমি নিষ্প্রাণ প্রাণী-
যায় দিন –
ক্ষয়ে যাওয়া চাঁদের মত।

-ঝড়ের পাখি
 AA-OH-AD

বাঁচতে চাই

বেঁচে থাকার এই অর্থহীন উৎসবে
বাঁচতে চাই দ্বিধাহীন আনন্দ উল্লাসে।

হতাশা

মনে প্রেম ছিল না,  সুখ ছিল না,
ছিল কষ্ট মাখা ঢেউ।।
উছলে পড়ে চোখের বারি,
বাঁধ মানে না সেও।

কেঁদেছি যে নিযুত রাতি,
বুক ভিজেছে; নিভছে রাতি।
ভুল ভুল সব গুনেছি তারা-
সাথী ছিল না তো কেউ।।

সুখের শরাব পেয়ালায়-
চুমেছি যে নিরালায়।
সবগুলো যে তিক্ত স্বাদের
মিষ্ট মধুতেও।।

-ঝড়ের পাখি
BC.OD.OE

প্রতিদান

ভালবেসে ভালবেসে যাও…
বিনিময়ে ভালবাসা পাবে।

আজ হোক বা কাল
যাক কেটে যাক সাল,
যুগ থেকে যুগান্তরে।
ভালবাসা পাবে
তুমি একদিন
হটাৎ করে…।

-ঝড়ের পাখি
oI-ao-ad