প্রার্থনা

হাসবো না কাঁদবো
পারছি না বুঝতে!
যাচ্ছি না-
ভালবাসার মানে খুঁজতে।

মনে রেখেছো তুমি-
জেনেই পুলকিত,
নগণ্য আমি,
তাতেই তৃপ্ত।

করছি না নিবেদন
পুনরায়-
প্রার্থনা সুখে থেক
সবসময়।

-ঝড়ের পাখি
oi-ao-ad

তুলনা

দুখের গুপ্তধন তোমার যেমন আছে
তেমনি আমারও-
সুখের উপহার যেমন তোমার আছে
তেমনি আছে আমারও-

নিজের দুখকে গান বানিয়ে গাও
রাগ-অনুরাগ তোমার মত আছে আমারও।
তুমি আমাকে আর আমি তোমাকে কি আর বুঝাবো?
পাগল এ মন তোমার যেমন ঠিক তেমনই আমারো।

হৃদয় যন্ত্রণা তোমার যেমন আছে আমারো,
কানাকানি হয় তোমার যেমন হয় আমারো।
মুখ ফিরিয়ে নিয়ো না তুমি আমার থেকে
দিন বদল আর সময় অসময় সবারই থাকে।
দুখের গুপ্তধন তোমার যেমন আছে
তেমনি আমারও-
সুখের উপহার যেমন তোমার আছে
তেমনি আছে আমারও।।
-ঝড়ের পাখি
oi-ao-ad

শুভ রাত্রি-৩

আজ অনেকক্ষণ তোমার অপেক্ষায়…
কারণ কাল বিদায়ের খনিক
পরেই তোমার আগমন।
তাই অনেকক্ষণ গুনেছি স্ট্যাটাস,
দিয়েছি লাইক-

তুমি আসলে না
এই হুদ হুদ রাতে,
ঝিঁঝিঁ ডাকা ফেসবুকেতে।

ভালই হল রাতের সঙ্গী
একজন কমেই গেল।
তুমি হয়ত উষ্ণতায়
আরাম ঘুমের সন্ধানে
ঘরের আরশোলা আর
মাশাদের আবারিত বিচরণ
তোমার ভাবনায় বিভোর হতে
বেশ বিঘ্ন ঘটাচ্ছে…
শুভ রাত্রি।।

-ঝড়ের পাখি
AA-AO-AD

ভালবাসা মানে

ভালবাসা মানে তোমার সাথে খুনসুটি,
ভালবাসা মানে এক হল যখন মন দুটি।
ভালবাসা মানে তোমার সাথে ঝগড়া;
ভালবাসা মানে তোমার মুখটা গোমড়া।
ভালবাসা মানে তুমি, আমি, আমরা।

ভালবাসা মানে রাত জেগে জেগে ফেসবুক,
ভালবাসা মানে হাসি-কান্না, দুখ-সুখ।
ভালবাসা মানে কবিতা, গান আর জ্যোছস্না।
তোমার কাছে যা আছে মোর পাওনা।
ভালবাসা মানে সোনা, পাখি, টিয়া, ময়না।

ভালবাসা মানে আস্থা, শ্রদ্ধা আর বিশ্বাস,
আমার প্রতি সন্দেহ, জেলাস আর অবিশ্বাস।
ভালবাসা মানে তোমার সুখে আমার দীর্ঘশ্বাস।
অসম্ভব আর অকল্পনীয়’র মাঝে জেগে থাকা আশ।
ভালবাসা মানে তোমার জন্য আমার সর্বনাশ।
-ঝড়ের পাখি
AB-AO-AD

মেলানো

আগুনে হাত
পোড়াবো বলে
আগুনে হাত দিয়েছি…

তোমায় আমায়
ভাঙবো গড়বো বলেই
পায়ে পা মিলিয়েছি।

শুভ রাত্রি-২

তোমার ফোনের অপেক্ষায় রাত্রি কাটবে কি?
নিঃসঙ্গ রাতের ট্রেনে যাত্রী হবে কি?
নাকি একাই কাটবে বিনিদ্র রজনী?
ভাবছি বসে আগে কেন কভু ডাকনি?

পাচ্ছি ভয়; যদি মিথ্যে হয়।
পুরোটাই যদি দুঃস্বপ্ন হয়।
আমার তো চাওয়ার নেই;
না পাওয়ার কোন ভয়ও নেই।
ঘুমিয়ে না হয় বসেই থাকি-
হবো সকাল বেলার পাখি।
নিভিয়ে দিলাম শহুরে বাতি-
ঘুমাও! – শুভ রাতি।

-ঝড়ের পাখি
AB-AO-AD

ব্যস্ততা

ব্যস্ততায় আমার অস্তিত্ব
হয়তো জানবে না তুমি…
তবে জেনো আছি ঠিক
তোমার কাছাকাছি।

মিলন

ইথারের বেশ ভাল অবদান
ঘুচিয়েছে দূরত্বের ব্যবধান।
আমি কোথায় আর তুমি কোথায়?
এক যুগ পর মিলন হায়!

শুভ রাত্রি

আর কতক্ষণ রাখবে অপেক্ষায়?
চোখ দুটো ঢুলু ঢুলু,
ক্লান্তিতে আলুথালু,
আর কত রাত রাখবে অপেক্ষায়?

তোমার আশায় মিট মিটায়
দু’ চোখের পাতা।
এবার তবে এসো তবে
ওগো আমার সখা।

জাগরণে নাই বা এলে
আনবো তোমায় স্বপণে,
শুনবো না মানা
দেখবো মুদ্রিত নয়নে।

রাত্রি তাই প্রিয় আমার,
ইচ্ছে মতন থাকো পাশে।
তুমিই আমার চাঁদ তারা
ঘুমের আকাশে।

ঘুম তুই আয় দু’চোখ জুড়ে
সখাকে রাখবো মুড়ে,
মৃদু আলিঙ্গনে।
শুভ রাত্রি স্বপনে।

-ঝড়ের পাখি
AC-AO-AD

নেশা

আমি তোমার প্রেমে মশগুল।
তোমার লোভে লোভাতুর,
নেশায় থাকি চুর;
তুমি পানি, লাগে হানি…